অপ্রতিমকে হত্যার আগে তদন্তকারীদের নজর এড়াতে দেখা হয় গোয়েন্দা সিরিজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার আগে নানা পরিকল্পনা করেন আসামিরা। তার মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হচ্ছে হত্যার পর কীভাবে নিজেদের সন্দেহের বাইরে রাখা যায়, সে বিষয়ে প্রস্তুতি নেন অভিযুক্তরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হত্যার আগে ফাহাদ বিভিন্ন গোয়েন্দা সিরিজ দেখেছিলেন। সেখানে অপরাধ সংঘটনের পর কীভাবে তদন্তকারীদের নজর এড়ানো যায়, সেসব বিষয় থেকে ধারণা নেওয়ার চেষ্টা করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

তদন্ত সংশ্লিষ্টদের দাবি, ঘটনার আগে ও পরে কয়েক দিন ফাহাদ নিজের মোবাইল ফোন বাড়িতে রেখে বাইরে বের হতেন। তার উদ্দেশ্য ছিল, পুলিশের প্রযুক্তিগত তদন্তে যেন ঘটনার সময় তার মোবাইলের অবস্থান বাড়িতে দেখায়। বাস্তবে বাইরে থাকলেও মোবাইলের অবস্থান দিয়ে নিজের জন্য তৈরি করতে চেয়েছিলেন ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন এমন একটি বিশ্বাসযোগ্য পরিস্থিতি তৈরি করা।

ফাহাদকে আটক করলে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত না বলে অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন। এমনকি যদি এমন কাজে জড়িত থাকেন তাহলে তার লোকেশন ট্র্যাক করার কথাও বলেন। শুধু প্রযুক্তিগত প্রমাণকে বিভ্রান্ত করার চেষ্টা নয়, ঘটনার পর আচরণেও ছিল পরিকল্পনার ছাপ।

গত ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে সানন্দা এলাকায় উদ্ধার করা হয় অপ্রতিমের মরদেহ। এ ঘটনায় পুলিশ তুহিন, ফাহাদসহ চারজনকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বলেন, অপ্রতিম হত্যাকাণ্ড তদন্ত অনেকদূর এগিয়েছে। এরই মধ্যে তিন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। খুব শিগ্‌গিরই এই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

১

‘বড়াই করে’র পর ‘মথুরা’ দিয়ে আলোচনায়, কে এই অংকন

২

সিলেটের বিমানবন্দরে সাড়ে ৮১ লিটার বিদেশি মদসহ আটক ২

৩

অপ্রতিমকে হত্যার আগে তদন্তকারীদের নজর এড়াতে দেখা হয় গোয়েন্দা সিরিজ

৪

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে

৫

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক

৬

২ হাজার মানুষকে বিদেশে পাচার, ভুয়া প্রতিষ্ঠানের হোতা আরজু গ্রেপ্তার

৭

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯

৮

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

৯

অক্টোবরে এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি: বিমানমন্ত্রী

১০

ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ ; লাখ টাকা জরিমানা

১১

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

১২