বৈষম্য তৈরি করলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও আন্দোলন: মান্না

ছবি সংগৃহিত।

অন্তর্বর্তী সরকার বৈষম্য তৈরি করলে সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধেও আন্দোলন করবেন বলে হুঁশিয়ার করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

রাস্তায় বসে থাকতে হয়। আমরা যদি দেখি সরকার দেশের জনগণের জন্য কাজ করছেন না, চাকরির ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে, তাহলে আমরা সম্মিলিতভাবে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করবো। 

রোববার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বদলিপ্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের ব্যানারে ‘বৈষম্যমূলক বদলি নীতিমালা সংশোধন পূর্বক এমপিওভুক্ত সব শিক্ষকের জন্য বদলি চালুর দাবিতে’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আমি এই সরকারকে সমর্থন করেছি। তার মানে এই নয়, আমি সরকারে আছি। সবকিছু সংস্কারের সময় এসেছে। আমরা জানি এক বছরে সবকিছু সংস্কার করা যাবে না। গত ১৫ বছর যে দল দেশ পরিচালনা করেছে তাদের সাথে কথা বলতে আমি ঘৃণা করতাম। কিন্তু বর্তমানে যারা উপদেষ্টার মধ্যে আছে তাদের সাথে কথা বলা যেতে পারে। এই যে শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে দাবি জানাচ্ছে এই দাবির বিষয়ে তাদের সাথে কথা বলা যেতে পারে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, শিক্ষক জাতির বিবেক, তাদের বিষয়ে আপনাদের চিন্তা করতে হবে।

 এদের যা দাবি তা শুনুন আপনাদের কোন কথা থাকলে তাও বলুন। এদের ন্যায্য দাবি বিষয়ে পদক্ষেপ নেন। রাস্তায় যদি শিক্ষক থাকে তাহলে আপনাদের কোন মান থাকে না। দেশের কোন মান থাকে না। সুতরাং যত তাড়াতাড়ি পদক্ষেপ নেবেন তত ভালো।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১১

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১২