ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধনে প্রধানমন্ত্রী

ছবি: বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের জন্য ‘ক্রীড়াকার্ড ও ভাতা’ কর্মসূচির উদ্বোধন করেছেন। রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনের সঙ্গে সঙ্গেই সোনালী ব্যাংক-এর অনলাইন ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত ক্রীড়াবিদদের মোবাইলে এক লাখ টাকা করে পৌঁছে যায়। অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক সাফল্য অর্জনকারীদের সম্মাননা জানান।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরা হয়। সরকার জানিয়েছে, বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দের ধাপে ধাপে বেতন কাঠামোর আওতায় আনা হবে (ক্রিকেটাররা এর বাইরে থাকবে)।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, প্রতি চার মাস পরপর খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। ভালো পারফরম্যান্স বজায় রাখতে পারলে তারা ভাতা পাবেন, না হলে তালিকা থেকে বাদ পড়বেন। আগামী এপ্রিল থেকে পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের বিভিন্ন মন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ

১

চাকরি দিচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

২

ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩

চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: শাটডাউনে শিক্ষার্থীরা, শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে

৪

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

৫

ঘেরের পাড়ে মিলল শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ

৬

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

৭

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

৮

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন জমা দিলেন ছোট ভাই ফয়সল আমীন

৯

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

১০

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩

১১

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১২