বিচ্ছেদের ঘোষণা দিলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী

ছবি: সংগৃহীত।

বছর শেষে ভারতীয় বিনোদন জগতে বিচ্ছেদ সংবাদ। নিজের বিবাহবিচ্ছেদের খবর জানালেন ওপার বাংলার জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর।

রোববার (২১ ডিসেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এমন সময় ভক্ত অনুরাগীদের কাছে শ্রীনন্দা অনুরোধ করেছেন, এই সময় তাদের ব্যক্তিগত বিষয়টিকে যেন সম্মান জানানো হয়।

অভিনেত্রী জানান, বিচ্ছেদ নিয়ে অনেক কথা হতেই পারে, কিন্তু বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেবেন না তিনি বা তার সদ্য প্রাক্তন স্বামী জেভ অথবা সেলিব্রিটি মা তনুশ্রী শঙ্কর।

তবে কী কারণে বিচ্ছেদ হয়েছে, তা স্পষ্ট করে না জানালেও শ্রীনন্দার পোস্টে চাপা পড়ে থাকেনি ঘর ভাঙার বেদনা।

তিনি লিখেছেন, অনলাইনে জনপ্রিয় ভিডিওগুলোই দাম্পত্যসুখ বা দাম্পত্যের রসায়নের সবটা ধরা পড়ে না।

এদিকে জানা যায়, উদয় শঙ্কর, মমতা শঙ্করদের উত্তরসূরি হিসেবে নিজেকে নৃত্য জগতে সুপ্রতিষ্ঠিত করেছেন শ্রীনন্দা শঙ্কর। সেইসঙ্গে তিনি মডেলিং এবং অভিনয় জগতেও নিজের দক্ষতা দেখিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২