মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

ছবি: সংগৃহীত

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় হামলায় আহত হয়েছেন ওসি মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাত সাড়ে ৪টার দিকে পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর এলাকার দোপপাড়ায় এ ঘটনা ঘটে।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে বিশ্বকাপ ফুটবলের একটি বিশেষ ম্যাচ থাকায় ভোররাত পর্যন্ত মথুরাপুর এলাকায় ফুটবল উন্মাদনা ও আমেজ বিরাজ করছিল। পুলিশের কাছে গোপন সংবাদ ছিল যে, এই সুযোগটি ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে নেতা-কর্মীরা সেখানে নাশকতার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে দুটি গাড়িতে মথুরাপুরের দোপপাড়া এলাকায় যায় পুলিশের টহল দল।

পুলিশের দাবি, সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেয়া হয়। এতে ওই দলের শতাধিক নেতাকর্মীর সঙ্গে আরও কয়েকশ সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে দাবি পুলিশের। তবে পুলিশের এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে কার্যক্রম নিষিদ্ধ সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। তিনি বলেন, পুলিশের অভিযানের কারণে আমি নিজেই এলাকায় যেতে পারি না, সেখানে উপস্থিত থাকার প্রশ্নই আসে না। আমি যতটুকু জেনেছি, রাতে খেলা দেখার পর স্থানীয় যুবকরা সেখানে খিচুড়ি রান্না করে খাচ্ছিল। এ সময় পুলিশ গিয়ে ১০-১৫ জনকে আটক করলে স্থানীয় বাসিন্দা ও নারীরা ঘর থেকে বেরিয়ে এসে তাদের ছাড়িয়ে নেয়। এ সময় ধস্তাধস্তিতে পুলিশের গাড়িতে আঘাত লাগে এবং দুজন পুলিশ সদস্য আহত হন বলে শুনেছি।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, হামলায় ওসিসহ দুই পুলিশ সদস্য সামান্য আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিদিনের মতোই ফিরেছেন সাড়ে তিন যুগের কর্মস্থলে, তবে নিথর দেহে

অস্ত্র রপ্তানি বাড়াতে পাকিস্তানের বড় প্রস্তুতি, লক্ষ্য এবার বিশ্ববাজার

গত ছয় মাসে সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুমের কোনো অভিযোগ আসেনি: আইনমন্ত্রী

মানব পাচার রোধে আরডিএমএস চালু করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বরিশালের গৌরনদীতে সাকুরা পরিবহন ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দীর্ঘদিন অনুপস্থিত নার্সকে বদলির নির্দেশ

বহু বছর পর অমিতাভ রেজা-ফারিণ একসঙ্গে, আসছে ‘বড় কিছু’

‘গুম’ নিয়ে শক্তিশালী আইন করতে চাই, প্রতিটি ভিকটিম বিচার পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

১০

নেপাল-চীনে নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার

১১

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১২