জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করলেন সেরা খামারি পিংকি আক্তার

প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের জন্য চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের বাসিন্দা তরুণ নারী উদ্যোক্তা পিংকি আক্তার জাতীয় পর্যায়ে স্বর্ণপদকে ভূষিত হয়েছেন।

‎সোমবার (১ডিসেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে “প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎এসময় চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খাঁন। তিনি পিংকি আক্তারের হাতে স্বর্ণপদকটি তুলে দেন।

‎তিনি নারী উদ্যোক্তা পিংকির যাত্রাকে অন্যান্য নারীদের জন্য অনুকরণীয় হিসেবে অভিহিত করে বলেন, পিংকি বেগম স্থানীয় পর্যায়ে পশুপালন, খামার পরিচালনা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর এই অর্জন চরফ্যাশনসহ দেশের সর্বত্র নারী উদ্যোক্তা তৈরি করতে উৎসাহ জোগাবে।

পিংকি বলেন, উদ্যোক্তা হওয়ার পথটি সহজ ছিল না। সীমাবদ্ধতা ও সামাজিক বাধা অতিক্রম করে আজকের অবস্থানে পৌঁছেছি। এই স্বর্ণপদক শুধু আমার নয়, চরফ্যাশনের সকল নারীর জন্য একটি সম্মান। তিনি ভবিষ্যতে খামার সম্প্রসারণ, নারী প্রশিক্ষণ এবং প্রযুক্তি নির্ভর প্রাণিসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন উদ্যোক্তা, কৃষক ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

জানাগেছে,গত বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ চিন মৈত্রী সম্মেলন কেন্দ্র শেরেবাংলা নগর ঢাকা আগারগাঁওয়ে অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সেরা খামারী নির্বাচিত হওয়ায় নারী উদ্যোক্তা পিংকি বেগমের হাতে স্বর্ণপদক ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২