বাতিল করা হলো সরকারি প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষক পদ

ছবি: সংগৃহীত।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষকের পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ (সোমবার, ৩ নভেম্বর) এ বিষয়ে একটি সংশোধিত গেজেট জারি করা হয়েছে। এর মাধ্যমে গত আগস্টে প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ যুক্ত হওয়া নতুন দুটি পদ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সংশোধিত গেজেট জারি করা হয়েছে। আগেরটিতে চার ধরনের শিক্ষকের কথা বলা হলেও নতুনটিতে শুধু দুটি ক্যাটাগরি রাখা হয়েছে।’

তিনি স্পষ্ট করে জানান, ‘সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ আর থাকছে না।’

তবে, ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার কারণেই এই পরিবর্তন আনা হয়েছে কি না–এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২