আওয়ামী লীগ ভুল স্বীকার না করলে জনগণ তাদের গ্রহণ করবে না: শফিকুল আলম

ছবি: সংগৃহীত ।

আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা নতুন বাজার এলাকার গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় শফিকুল আলম বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ তিনি দেখছেন না। তার মতে, মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা এখন নেই। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের বহু নেতাকর্মী দেশের বাইরে গিয়ে নানা ধরনের মিথ্যাচার করছেন। তারা বলছেন, তিন হাজার পুলিশকে হত্যা করা হয়েছে এবং আন্দোলনে অংশ নেয়া লাখ লাখ তরুণ-তরুণীকে জঙ্গি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। এসব বক্তব্যের মাধ্যমে তারা বিশ্ববাসীকে ভুল বার্তা দিচ্ছেন এবং আরও ভয়ংকর পরিস্থিতি তৈরি করছেন। এ অবস্থায় বাংলাদেশের মানুষ কেন তাদের গ্রহণ করবে, এমন প্রশ্ন তোলেন তিনি।

প্রেস সচিব আরও বলেন, গত ১৭ মাসেও আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করেনি। এখন মনোনয়নপত্র নেয়ার প্রক্রিয়াও শেষের দিকে। এই পর্যায়ে এসে ভুল স্বীকার করলেও সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ জরুরি। জনগণের আস্থা ফেরাতে হলে অতীতের ভুল স্বীকারের কোনো বিকল্প নেই।

এর আগে শফিকুল আলম নীজনান্দুয়ালী গৌর গোপাল সেবা আশ্রমের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবামূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন। এ সময় আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। 

আশ্রমের ধর্মীয় ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আশ্রমের ভক্তরা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২