সারা জীবন মানুষ আমাকে ইউনূসের মেয়ে বলে ডেকে এসেছে: মেঘনা আলম

ছবি: সংগৃহীত।

নানা কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মেঘনা আলম। চলতি বছর ৯ এপ্রিল রাতে তাকে রাজধানীর নিজ বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, পরদিন ১০ এপ্রিল রাতে আদালত মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন আটক রাখার আদেশ দেন। নির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরে চাঁদাবাজি মামলায় মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে এই মডেল এপ্রিলের ২৮ তারিখ জামিন পান।

এর পর থেকে আলোচিত এই মডেল সামাজিক মাধ্যমে নানা ইস্যুতে সরব থাকছেন। গত রাতে এক ফেসবুক পোস্টে বললেন, ‘সারা জীবন মানুষ আমাকে ইউনূসের মেয়ে বলে ডেকে এসেছে।

পোস্টের শুরুতেই মেঘনা আলম বলেন,  ‘যেসব মূর্খ, গুজব প্রচারকারী, দুর্নীতিবাজ, চরিত্রহীন টাকার জন্য নিজের দেশের ইমেজ ও নাগরিকের ইমেজ বিক্রির  চক্রান্তকারী, প্রভুর দোষ লুকাতে মেঘনা আলমকে আওয়ামী দোষর হিসেবে বানোওয়াট উপস্থাপন করার চেষ্টা করেছে, তাদের জন্য এক বালতি সমবেদনা।’

তিনি বলেন, ‘আমার সঙ্গে এ রকম ঘনিষ্ঠ ছবি কোনো আওয়ামী নেতার নেই, একসঙ্গে কোথাও মিট করা, বিদেশ ভ্রমণ করার হিসাব ও প্রফেসর ইউনূস ছাড়া আর কারো সঙ্গে নেই। সারা জীবন মানুষ আমাকে ইউনূসের মেয়ে বলে ডেকে এসেছে, বাস্তবে বামপন্থী আন্তর্জাতিক রাজনৈতিক স্বনামধন্য লিডারদের পরিবারের মেয়ে হয়েও আমি সারা পৃথিবীর সঙ্গে প্রফেসর ইউনূসের হয়ে লড়াই করেছি।’

মেঘনা আলম মিস আর্থ বাংলাদেশ ২০২০-এর মুকুট অর্জন করেন এবং একই বছর বাংলাদেশকে মিস আর্থ ২০২০ প্রতিযোগিতায় প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করেন।

তিনি মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২