ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

ছবি সংগৃহিত।

ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সরকারি অফিসগুলো আগামীকাল রোববার থেকে শুরু হলেও অধিকাংশ বেসরকারি অফিসের ছুটি শেষ হয়ে গেছে। তাই জীবন-জীবিকার তাগিদে ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছেন তারা।

শনিবার (৫ এপ্রিল) সকাল থেকেই বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। দীর্ঘ ছুটি শেষে আজ সকালে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে আসা মানুষের চাপ বেড়েছে। আগামীকালও একই ধরনের ভিড় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে সকাল থেকেই বিভিন্ন জেলার বাস টার্মিনাল ও রেল স্টেশনে ভিড় করছেন মানুষ। টার্মিনালে একের পর এক প্রবেশ করছে দূরপাল্লার বাস, সেখান থেকে নামছেন অনেক যাত্রী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। এবারের ঈদের যাত্রা তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ হওয়ায় ভোগান্তি ছাড়াই যাতায়াত করতে পেরেছেন ঘরমুখো মানুষরা। 

অন্যদিকে এখনো নাড়ির টানে ঢাকা ছাড়ছে কিছু কিছু মানুষ। সবকিছু মিলিয়ে রাজধানী এখন অনেকটাই ফাঁকা ও যানজটমুক্ত বলা যায়।

 

তবে কোথাও কোথাও অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া আদায়ের। যদিও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিয়মিত অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২