সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্টের আবেদন স্থগিত

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তাঁর স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্টের আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। রবিবার (১৭ নভেম্বর) সংশ্লিষ্ট অধিদপ্তর সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক ইসমাইল হোসাইন জানান, তার পাসপোর্টের বিষয়ে কোনো ডেভেলপমেন্ট হয়নি।

এতটুকু আমি বলতে পারি। এর বেশি কিছু জানতে হলে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কথা বলে জেনে নিতে হবে। এর আগে  গত ৫ নভেম্বর আত্নগোপনে থেকে বিশেষ সুবিধায় শিরীন শারমিনের পাসপোর্ট আবেদন নিয়ে একটি সংবাদ প্রচারিত হয়। ওই খবর অনুসারে হত্যা মামলার আসামি হয়েও বিশেষ ব্যবস্থাপনায় শিরীন শারমিনের ফিংগার প্রিন্ট, ছবি ও চোখের আইরিশ নেওয়া হয়। 

এর সঙ্গে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জড়িত ছিলেন। পাসপোর্ট অফিসে গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে না পারলেও বেশ কিছু মামলার আসামি এমন অনেক নেতাকে অনৈতিক সুবিধায় পাসপোর্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২