সালমান–ফজলের ব্যাটে প্রতিরোধ গড়ে চা বিরতিতে পাকিস্তান

ছবি: সংগৃহীত ।

মিরপুর টেস্টে বাংলাদেশের দেওয়া ২৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে পাকিস্তান। দ্রুতই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। এরপর সালমান আঘা ও আব্দুল্লাহ ফজলের ব্যাটে প্রতিরোধ গড়ে চা বিরতিতে গেছে পাকিস্তান। জয়ে জন্য এখনও ১৫২ রান প্রয়োজন তাদের। 

২৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। ২ রান করা ইমামুল হককে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। 

এরপর ফজলকে সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামাল দেন আজান আওয়াইস। ৫৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৬৮ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

আজান ১৫ ও শান মাসুদ ২ রান করে সাজঘরে ফিরে যান। এরপর সালমান আঘাকে নিয়ে প্রতিরোধ গড়েন ফজল। ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে চা বিরতিতে যায় পাকিস্তান। ফজল ৬৬ ও সালমান ২১ রানে অপরাজিত আছেন।   

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সিনেমার ভিডিও দিয়ে যা বলল ইরান (ভিডিও)

১

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

২

২৬ চারে সাজানো ১৮২ রানের ইনিংসে হেইলি ম্যাথিউসের ইতিহাস

৩

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

৪

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

৫

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৬

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

৭

কবর থেকে লাশ উঠল, ৮ মাসেও এল না রিপোর্ট—নাফিউল হত্যায় বিচারহীনতার অভিযোগ

৮

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

৯

এক ট্রলারে মিলল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

১০

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

১১

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

১২