প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বুধবার (২২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব হাসান শিপুল।

তিনি জানান, ‘বিদায়ী নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনের সাফল্য, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে তার দূরদর্শী নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বলে জানান উপ প্রেস সচিব।

পরে প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনী প্রধানকে নিয়ে মধ্যহ্ন ভোজ করেন।

২০২৩ সালের ২৪ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ক্রিকেটারকে ‘বিতর্কিত’ অঙ্গভঙ্গি করে শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, দুই সন্তানের সামনেই স্ত্রীকে নির্মমভাবে হত্যা

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও জোরদারে সহযোগিতা বাড়াতে চান স্থানীয় সরকারমন্ত্রী

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চল্লিশ পেরোনোর পর সুখী-সুন্দর থাকার মন্ত্র জানালেন কুসুম

ঠাকুরগাঁওয়ের স্কাউট সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইকে’ যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

সাভারে এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪

১০

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি

১১

রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭.৫০ বিলিয়ন ডলার

১২