তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকে গ্রেপ্তারের জেরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে ওই এলাকাসহ রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনিরকে গ্রেপ্তার করার খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিকরা রাস্তায় নেমে আসেন এবং তেজগাঁও ও সাতরাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

তেজগাঁও ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর শ্রমিকরা বিক্ষোভ করতে করতে তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে জড়ো হন। এরপর তিব্বত ও সাত রাস্তা মোড় দখলে নেন। এরপর থেকে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এর ফলে সড়কে আটকে গেছে হাজার-হাজার পরিবহন। ডাইভারশন দিয়েও রাস্তার পরিস্থিতি সামাল দিতে পারছে না ট্রাফিক পুলিশ।

তেজগাঁও ট্রাফিক বিভাগের শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার (এসি) স্নেহাশিস দাস বলেন, তিব্বত ও সাতরাস্তা মোড় অবরোধ করে রাখা হয়েছে। মূল সড়ক ছাড়া অলিগলিতেও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। শ্রমিকদের নিবৃত করতে ইতোমধ্যে ক্রাইম বিভাগকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

সর্বশেষ রাত পৌনে ৮টা পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে আছে বলে জানান তিনি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বলেন, আওয়ামী লীগপন্থি শ্রমিক সংগঠনের নেতা তালুকদার মো. মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি। পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আজ বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে মনিরের অনুসারী শ্রমিকরা ট্রাক দিয়ে তেজগাঁও সড়ক অবরোধ করেন। তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২