সিরাজগঞ্জে দলীয় মনোনয়ন না পেয়েও বিএনপির নামে মনোনয়নপত্র সংগ্রহ

ছবি: বিএনপি নেতা খন্দকার সেলিম জাহাঙ্গীর ।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ-সলঙ্গা) সংসদীয় আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দলীয় অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। দলীয় মনোনয়ন না পেলেও বিএনপির নামেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার সেলিম জাহাঙ্গীর।

‎সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে তিনি তাড়াশ উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এদিকে একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ভি,পি আইনুল হকও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহ ‎সম্পর্কে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৩ আসন,এই আসনে অতীতে আওয়ামী লীগ উভয় উপজেলা থেকেই প্রার্থী মনোনয়ন দিয়েছেন। কিন্তু বিএনপি বরাবরের মতো এবারও শুধু রায়গঞ্জ উপজেলা থেকেই প্রার্থী মনোনীত করেছেন। এতে করে তাড়াশ উপজেলা দীর্ঘদিন ধরেই বঞ্চিত হয়ে আসছে। এ কারণেই দলীয় মনোনয়ন না পেলেও তিনি বিএনপির নামেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। প্রার্থী নির্বাচনের বিষয়ে দল পুর্নবিবেচনা করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

‎এ বিষয়ে জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান জানান, দলের নাম ব্যবহার করে একই আসনে একাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহে কোনো বাধা নেই। তবে দল থেকে যাকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে, তিনিই ওই দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। অন্যদের মনোনয়ন সে ক্ষেত্রে বাতিল বলে গণ্য হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২