রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

ছবি : সংগৃহীত।

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা জানান। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি মো. আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

পরদিন বুধবার বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সকালে তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। 

জানা যায়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য মো. আলী হোসেন ফকির। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে তাকে একবার চাকরিচ্যুত করা হয়।

বিএনপি আমলে তিনি চাকরি ফিরে পান। এরপর আবার আওয়ামী লীগ আমলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

১৬টি অধ্যাদেশ নিয়ে কোনো অস্বচ্ছতা নেই- আইনমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যা জানালেন মাহদী আমিন

ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

সশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী

দেশজুড়ে চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা করছে র‌্যাব

১০

নিষেধাজ্ঞা প্রত্যাহার, সাড়ে ৩ বছর পর ভারত থেকে গম আমদানি

১১

২১ ঘণ্টায়ও সমঝোতায় আসেনি, যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা

১২