১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত।

দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ রোববার সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে পদায়নের এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মিজু লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাতকে খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সরকারি প্রিন্টিং প্রেসের উপ-পরিচালক  (উপসচিব) মো. আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহেমদ জিয়াউর রহমানকে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি এম সরফরাজকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব (উপসচিব) মুহ. রাশেদুল হক প্রধানকে লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব)  মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপূর্বক পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘেরের পাড়ে মিলল শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ

১

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

২

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

৩

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন জমা দিলেন ছোট ভাই ফয়সল আমীন

৪

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

৫

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩

৬

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

৭

‘প্রশাসনিক কারণে’ শাহ আলী থানার ওসি প্রত্যাহার

৮

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আরও ২৫৪ জন আটক

৯

আজকের জননিরাপত্তাহীন বাংলাদেশ বিএনপির সংস্কার বিরোধী অবস্থানের ফলাফল

১০

তেলের দামে ধাক্কা, দূরপাল্লার কোন রুটে কত ভাড়া?

১১

হরমুজ খুলতে ইরানের প্রস্তাব , ট্রাম্পের সাফ 'না'

১২