চুয়াডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু

"দেশীয় জাত আধুনিক প্রযুক্তি,প্রাণিসম্পদে হবে উন্নতি" এই স্লোগানকে ধারণ করে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল প্রাঙ্গণে আজ বুধবার (২৬ নভেম্বর) থেকে শুরু হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫।

দেশীয় পশুর জাত সংরক্ষণ এবং সেগুলোর সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন নিশ্চিত করাই এই সপ্তাহব্যাপী আয়োজনের মূল লক্ষ্য।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় প্রদর্শনীর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী সভা। জেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার সাহাবুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (LDDP)-এর সহযোগিতায় এই প্রদর্শনী চলছে।

এদিকে দামুড়হুদা উপজেলায় আয়োজিত প্রদর্শনীতে অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার তিথি মিত্র, জেলা প্রানি সম্পদ কার্যালয়ের উপ পরিচালক ডা. আ হ ম শামীমুজ্জামান, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপি। 

বক্তারা বলেন , এই আয়োজনে উন্নত দেশীয় জাতের গবাদিপশু, দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণের আধুনিক পদ্ধতি, রোগ নির্ণয়ের নতুন প্রযুক্তি এবং উন্নত মানের পশুখাদ্য উৎপাদন প্রক্রিয়া প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে খামারিরা দেশীয় জাতকে কাজে লাগিয়ে কিভাবে লাভজনক খামার তৈরি করতে পারে, সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী পর্ব শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় আয়োজিত এই প্রদর্শনী  জেলার প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা ও খামারিদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

১১

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

১২