আ.লীগের নিবন্ধন বাতিলের দাবিতে এনসিপির বিক্ষোভ বিকেলে

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও বিচারের দাবিতে আজ বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২১ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের অংশীদারদের বিচার, দলের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শনিবার (২২ মার্চ) বিকেল ৩টায় শাহবাগ জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত বিক্ষোভ সমাবেশে এনসিপির সব নেতাকর্মীকে সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হলো।

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের আহ্বান এনসিপির

পরে মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এই সংবাদ বিজ্ঞপ্তিটি পোস্ট করে লিখেছেন, ‘আগামীকালের সমাবেশ।’

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২