মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করতে চীনা মিসাইল ব্যবহারের দাবি এনবিসি নিউজের

ছবি: সংগৃহীত।

ইরানের আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার পেছনে চীনা প্রযুক্তির তৈরি মিসাইল ব্যবহার করা হয়েছে। বুধবার (৩ জুন) এমন দাবি করেছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ।

গত এপ্রিল মাসে ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি ‘এফ-ফিফটিন স্ট্রাইক ঈগল’ ফাইটার জেট ধ্বংসের পেছনে চীনা প্রযুক্তির সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে জোরালো আশঙ্কা করা হচ্ছে। মার্কিন গণমাধ্যম ‘এনবিসি’ এর একটি অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন ওই ফাইটার বিমানটি ভূপাতিত করতে দূরনিয়ন্ত্রিত চীনা ‘ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম’ বা কাঁধে রেখে ব্যবহারযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রয়োগ করা হয়েছে। একই সাথে, ইরানের কাছে তৃতীয় পক্ষের মাধ্যমে আরও উন্নত ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার বিষয়েও চীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে।

তবে ওয়াশিংটনের পক্ষ থেকে করা এমন দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বেইজিং।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২