আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বড় রেকর্ড

ছবি সংগৃহিত।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে তারকা পেসার মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার বরাবরই ডেথ ওভারের নির্ভরতার নাম। টাইগার কাটার মাস্টার এবার সেই খ্যাতিকে ছাড়িয়ে গেলেন পরিসংখ্যানেও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বলের মালিক এখন ফিজ, যার ধারে কাছেও নেই বিশ্বের কোনো বোলার। 

শনিবার (১৭ মে) শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জয় পেয়েছে বাংলাদেশ। 

ম্যাচের শেষ দিকে দুই ওভার বোলিং করে মোট সাতটি ডট বল দিয়েছেন মুস্তাফিজ। তাতে ডেথ ওভারে তার ডট বলের সংখ্যা দাঁড়ায় ৩০০-তে, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথমবার কোনো বোলারের এমন কীর্তি।

শনিবার রাতে বাংলাদেশের এই পেসার যখন ডেথ ওভারে ৩০০ ডটবল দিয়েছেন, তখন পর্যন্ত আর কোনো বোলারের ২৫০ ডট বলের রেকর্ডও নেই। দুইয়ে থাকা ইংল্যান্ডের পেসার ক্রিস জর্ডানের ডট বল ২৪১টি। এছাড়া নিউজিল্যান্ডের টিম সাউদি ২৪০, পাকিস্তানের হারিস রউফ ২২২ ও ভারতের জাসপ্রিত বুমরাহ দিয়েছেন ২০৮টি ডট বল।

ডেথ ওভারের তালিকায় উইকেটের দিক থেকে ফিজের আগে আছেন অবশ্য কেবলই টিম সাউদি। ১০০ ইনিংসে ডেথ ওভারে সাউদির উইকেট ৬৫টি। ১৩ ইনিংস কম বোলিং করে মুস্তাফিজের উইকেট ৬৩।  শুধু আন্তর্জাতিক নয়, সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়েও ডেথ ওভারে ডট বলের তালিকায় মুস্তাফিজ তৃতীয় স্থানে। তার ডট বল সংখ্যা ৮১৬। এই তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (১১৬৪) ও দ্বিতীয় স্থানে আছেন ক্রিস জর্ডান (৮৯৩)।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২