বেলা শেষের গান শুনছেন মনিকা

ছবি: সংগৃহীত।

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ৩-১ গোলের হতাশার হারের পর বাংলাদেশ দলের অন্দরমহলের চিত্রটা যেন অনেকটাই বদলে গেছে। বিশেষ করে মিডফিল্ডার মনিকার জন্য এই ম্যাচটি ক্যারিয়ারের সবচেয়ে কঠিন বার্তা নিয়ে এসেছে।

দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করে ফিরলেও গতকাল চেনা ছন্দে দেখা যায়নি তাকে। মাঠে বলের দখল নেওয়া থেকে শুরু করে নিচে নেমে রক্ষণভাগকে সাহায্য করার ক্ষেত্রে মনিকার ধীরগতি ছিল বেশ চোখে পড়ার মতো। কোচের ট্যাকটিক্যাল কাঠামোর সঙ্গে এদিন কোনোভাবেই নিজেকে মেলাতে পারেননি এই অভিজ্ঞ মিডফিল্ডার।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিডফিল্ডের এই ঘাটতি নিয়ে কথা বলতে গিয়ে মনিকার প্রসঙ্গ টানেন কোচ পিটার বাটলার। কোনো ধরনের রাখঢাক না রেখেই তিনি বলেন, ‘মনিকা হয়তো ক্যারিয়ারের শেষের দিকে চলে এসেছে। সে চোটে ভুগছে, এবং সে আর কোনো তরুণী মেয়ে নয়, যদিও সে দলকে দারুণ সেবা দিয়ে গেছে।’

কোচের এই মন্তব্যে জাতীয় দলে মনিকার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে কঠোর সমালোচনার মাঝেও আশার কথা শুনিয়েছেন বাটলার। তিনি জানিয়েছেন, দলকে নতুনভাবে গড়ে তোলার কাজ চলবে এবং খেলোয়াড়রা শতভাগ নিবেদন দেখালে তার পক্ষ থেকেও পূর্ণ সমর্থন থাকবে।

বাংলাদেশ এখন নেপালের বিপক্ষে সেমিফাইনাল খেলবে। এই পারফরম্যান্সে ফাইনাল খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এ নিয়ে কোচ বলেন, ‘আমার মনে হয় এটি পুরোপুরি নির্ভর করে আমাদের খেলোয়াড়রা বিষয়টিকে কীভাবে নেয় তার ওপর। আমরা নিজেদের গুছিয়ে নেব, বিষয়টির ওপর নজর দেব। আমরা আবার অনুশীলনের মাঠে ফিরে যাব এবং আমি মাঠে এমন একটি দল নামাব যারা, যারা খেলতে চায়।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২