নতুন সিনেমায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তোরসা

ছবি : সংগৃহীত।

নিজের প্রথম সিনেমা ‘নির্জন স্বাক্ষর’-এর কাজ শেষ করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯-এর বিজয়ী রাফাহ নানজীবা তোরসা। এখন চলছে সম্পাদনার কাজ।

নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করেছেন এই সুন্দরী। সিনেমাটি নাম ‘মাটি’।

গ্রামীণ প্রেক্ষাপটের গল্পে সৈয়দ শমসের তারিফের পরিচালনায় এখানে তোরসার বিপরীতে অভিনয় করছেন আলভি মামুন। গেল ৩১ অক্টোবর থেকে ঝিনাইদহের মহেশপুরে ছবিটির শুটিং শুরু হয়ে এখনো চলছে। চলতি মাসেই শেষ হওয়ার কথা রয়েছে।

পুরো গল্পটাই মূলত ইছামতী নদীকে ঘিরে। এখানে আমার চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং। ফুল ও প্রেমের দারুণ এক আয়োজন থাকবে এখানে। সবকিছু মিলিয়ে মনে হয়েছে কাজটা করা যায়।

তিনি আরো বলেন, ‘প্রায় এক মাসের মতো হয়ে যাবে শুটিং শুরু করেছি, এখনো আমরা ঝিনাইদহের মহেশপুরে আছি। এখানে আরো কিছুদিন শুটিং হবে।’

নিজের অভিনীত প্রথম সিনেমাটি এখন সম্পাদনার টেবিলে বলে জানান তিনি। যদি ‘মাটি’ ছবিটি আগে রিলিজ হয় তাহলে এটিই হবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা।

সিনেমা দুটির মুক্তি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘‘নির্জন স্বাক্ষর’-এর শুটিং শেষ, এখন ভারতে সম্পাদনা চলছে।

এটার মুক্তির বিষয়ে এখনো কিছু জানি না। ‘মাটি’র কাজও শিগগিরই শেষ হয়ে যাবে। এরপর পরিচালক হয়তো ভালো বলতে পারবেন, কবে এটা মুক্তি পেতে পারে।” 

এদিকে জানা গেছে, ‘মাটি’ সিনেমাটি আগামী বছরের ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক। 

প্রসঙ্গত, ২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর রাফা নানজীবা তোরসা ধীরে ধীরে মিডিয়ার বিভিন্ন মাধ্যমে কাজ শুরু করেন। অভিনয়ে তার প্রথম কাজ ছিল ঈদের টেলিছবি ‘স্বপ্ন তোমার জন্য’।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতারের কতক্ষণ পর চা খাবেন?

দামুড়হুদায় দিনদুপুরে নৃশংস হামলার বিচারের দাবিতে রাজপথে পরিবার

মার্কিন-ইরান উত্তেজনার মধ্যেই ইসরায়েল সফরে মোদি

প্রেমের টানে সব বাধা ডিঙিয়ে শ্রীলঙ্কান তরুণী ফেনীতে

পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ

পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

জনপ্রশাসন, পুলিশ ও শিক্ষায় বড় রদবদল শুরু

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী

১০

এলপি গ্যাসের দাম কমল

১১

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

১২