ওয়াসার পানি নিয়ে মির্জা ফখরুলের অসন্তোষ

ছবি : সংগৃহীত।

ওয়াসার পানি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় তিনি বলেন, “আমার খুব কষ্ট হয় যখন শুনি ওয়াসার পানি খারাপ।”

মির্জা ফখরুল আরও বলেন, “সেদিন চিফ হুইপ বললেন, সংসদের পানি খাওয়া যায় না। ঢাকা শহরের সবচেয়ে বড় সংকট এখন নিরাপদ পানি। বাংলাদেশকে বাঁচাতে এসব নিয়ে নতুনভাবে ভাবতে হবে সবাইকে।”

তিনি আরও বলেন, দেশের নদীগুলোকে দূষণের হাত থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই। এ বিষয়গুলো আমাদের ঠিক করতে হবে এবং পরিবর্তন আমাদেরকেই আনতে হবে। আমরা যে বড় বড় দামি গাড়িতে চড়ি, তা সব জনগণের করের টাকায়। তাই জনগণের সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া উচিত।

মির্জা ফখরুল বলেন, ডিপ টিউবওয়েল ব্যবহারের পরিবর্তে সারফেস ওয়াটার ব্যবহারে অভ্যস্ত হতে হবে। সেক্ষেত্রে বৃষ্টির পানি সংরক্ষণেও জোর দিতে হবে বলেও জানান তিনি।

সারা বিশ্বে নিরাপদ পানির অভাব রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, নিরাপদ পানির জন্য অনেক যুদ্ধ-বিগ্রহও হয়। পরবর্তী বিশ্বযুদ্ধ নিরাপদ পানির জন্য হওয়ার আলামত দেখা যাচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮

ইম্পেরিয়াল হেলথ কেয়ার (প্রা.) লিমিটেডের সাথে কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশনের সমঝোতা স্বারক সই

রাষ্ট্রপতির পদে না থাকলে আইনি ব্যবস্থা নিতে বাধা নেই : ডা. জাহেদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূলের বিকল্প উপায় নেই: মির্জা ফখরুল

আমি নির্দোষ হয়েও অপরাধী’ আদালতে হাজিরা দিতে এসে বললেন আইভী

অভিনেত্রীকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন আশিয়ান গ্রুপের নজরুল

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

১০

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা

১২