মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

বেশ কয়েকটি রেকর্ডের দ্বারপ্রান্তে থেকে বিশ্বকাপ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গেই বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি সর্বোচ্চ ষষ্ঠ আসর খেলার রেকর্ড গড়লেন। এবার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার ১৫ গোলের রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন মহাতারকা।

আরেকটু আগেই হ্যাটট্রিকটা পেতে পারতেন মেসি। আলজেরিয়া গোলরক্ষস লুকা জিদান দারুণ দক্ষতায় শট ঠেকিয়েছেন তার। তবে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকাকে বেশিক্ষণ আটকে রাখা গেল না। ৭৬ মিনিটে বক্সের বাইরে থাকা মাটি কামড়ানো জোরালো শটে আর্জেন্টিনা ও নিজের তৃতীয় গোলটি করলেন মেসি। যা বিশ্বকাপের সর্বোচ্চ ২৭তম ম্যাচ খেলতে নেমে তার প্রথম হ্যাটট্রিক।

এর আগে ১৬ মিনিটে আলজেরিয়া গোলরক্ষক জিদানপুত্রের ভুলে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের শট তার গায়ে লেগে ফিরলে সামনে থাকা এলএমটেন ঠান্ডা মাথায় সেটি জালে জড়ান। এর মধ্য দিয়ে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ (১৫) গোলদাতা রোনালদো নাজারিওকে স্পর্শ করেন তিনি। এরপর তাকে ছাড়িয়ে ক্লোসার সমান সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড গড়লেন।

চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমে মেসি প্রথমবার স্কোরশিটে নাম তোলেন ১৭ মিনিটে। বাঁ পায়ের সেই জাদুকরী শটটি তিনি নিয়েছেন ২৫ গজ দূর থেকে। যা দু‘হাত বাঁড়িয়ে স্পর্শ করলেও থামাতে পারেননি জিদান। সেই গোলে লিড নিয়ে আর্জেন্টিনা বিরতিতে যায়।

 

 

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বোমা সদৃশ বস্তু বোমা নয়: ডিএমপি

বর্তমান সংসদ ‘মজলুমের সংসদ’, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

এবার মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

মানুষের চাওয়া একটাই, আমি যেন সবসময় সিঙ্গেল থাকি:পরীমণি

আলোচনা ফলপ্রসূ, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা

ইউরোপের ‘অভিশাপ’ বনাম ব্রাজিলের ‘অপেক্ষা’

খাবার খাওয়ার পর হাঁটলেই কি ভালো হবে ডায়াবেটিস?

প্রতারণার মামলায় জামিন পেলেন রিজেন্টের সাহেদ

১০

নবজাতককে মায়ের কাছ থেকে দূরে রাখার প্রবণতা উদ্বেগজনক: স্বাস্থ্যমন্ত্রী

১১

পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়, টার্গেটে শিক্ষার্থীরা

১২