তারেক রহমানের দেশে আসতে বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে: আইন উপদেষ্টা

ছবি : সংগৃহীত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের এমনটা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করা হবে। উনার নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকে মন্তব্য করেন, প্রশ্ন তোলেন উনি কেন আসছেন না। এ ধরনের প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা-ছেলে সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা, তারেক রহমানের ব্যক্তিগত চিন্তা আছে কিনা, সেটাকে কেউ জাজ করা বা কমেন্ট করা আমার কাছে রুচিকর মনে হয় না। আমাদের বুঝতে হবে এটা মা-ছেলে সম্পর্ক।

ড. আসিফ নজরুল বলেন, আমার মনে হয় কোনটি উপযুক্ত সময়, সেটি সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা উনার আছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে বিশ্বাস করি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২