সলঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত

সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার (৩০ মে) বাদ জুমা সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে দোয়া মাহফিল, আলোচনা সভা ও তাবারক বিতরণের আয়োজন করা হয়। 

থানা বিএনপির সাবেক সভাপতি জননেতা মতিয়ার রহমান সরকারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,থানা বিএনপির সাবেক সিনি: সহ-সভাপতি মারুফ হাসান খোকন,সাবেক সহ সভাপতি সোলায়মান হোসেন,সাবেক সহ সভাপতি

শহিদুল ইসলাম মজনু,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শামীম হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার,থানা কৃষকদলের সাবেক সিনি: যুগ্ম আহায়ক নুরনবীউল আহসান রুমী,ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হাসান,বিএনপি নেতা আইয়ুব আলী,

থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান আমজাদ,সলঙ্গা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন, থানা বিএনপির সফল সাবেক সভাপতি মতিয়ার রহমান নিজেই।এ সময় থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীর সম্মানে সলঙ্গার ৪ টি গুরুত্বপুর্ণ পয়েন্টে প্রায় ২ হাজার খাবার প্যাকেট বিতরণ করা হয়। এ ছাড়াও সলঙ্গা থানা সদরের ৪ টি মসজিদে শুক্রবার বাদ জুমা শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে মুসুল্লিদের নিয়ে বিশেষ মোনাজাতও করা হয়


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২