অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন: উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমি নির্বাচনে অংশ নেব সে ঘোষণা দিয়েছি। ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত রয়েছেন এমন আরও অনেকেই নির্বাচন করবেন বলে জানতে পেরেছি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচনে অংশ নেবো সে ঘোষণা দিয়েছি। আমরা দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এমন আরও অনেকেই নির্বাচন করবেন এমন কথাও আছে।’

নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করার আগে পদত্যাগ করবো এবং তারপরেই নির্বাচনে অংশ নেব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

তবে বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।

কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘রাজনৈতিক এ বিষয়ে মন্তব্য না করাই ভালো।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে যে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান। তিনি হুঁশিয়ারি দেন, উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে, তদন্ত করতে পারে দুদক। প্রমাণ পেলে ব্যবস্থা নেবে সরকার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২