সাগরে লঘুচাপের শঙ্কা,ভারি বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ বর্তমানে ভারতের তামিলনাড়ু উপকূলের নিকটবর্তী এলাকায় অবস্থান করছে। এর মধ্যে সাগরে আরও একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে টানা পাঁচদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনাও দেখছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আজ শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যার মধ্যে নতুন এই লঘুচাপটি তৈরি হতে পারে। তবে প্রাথমিকভাবে এর সরাসরি প্রভাব বাংলাদেশের ওপর পড়ার আশঙ্কা নেই।

শুক্রবার সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আগামীকাল  সকাল ৯টার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে লঘুচাপটি স্থলভাগে প্রবেশের পর আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় টানা পাঁচ দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২