স্থগিত খামেনির বিদায় অনুষ্ঠান

আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ইরানের সংবাদমাধ্যম তাসনিম সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। 

সংবাদ সংস্থা জানিয়েছে, ‘বিভিন্ন প্রদেশ থেকে লোকজন অনুষ্ঠানে অংশ নিতে চেয়েছেন এবং তাতে উপস্থিতির সংখ্যা অনেক বেশি হবে বলে আশা করা হচ্ছে। এজন্য উপযুক্ত বৃহত্তর পরিকাঠামো এবং আয়োজন সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন, তাই অনুষ্ঠান পরবর্তীকালে উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হওয়ার পর দেশজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। তার মৃত্যু ঘিরে রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় ব্যাপক মানুষের উপস্থিতির সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২