কমল স্বর্ণের গহনার দাম

দেশের বাজারে স্বর্ণের গহনার দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

বুধবার (২৪ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলেও জানানো হয়েছে।

গত ২২ জুন ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম বাড়ানো হয় ৪ হাজার ৪৩২ টাকা। এই দাম বাড়ানোর দুদিনের মাথায় এখন দাম কমানো হলো। এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৫ হাজার ২৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৪ হাজার ৪৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও কি শাকিবের সঙ্গে দেখা যাবে ইধিকাকে?

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন পারমানবিক হামলার নিন্দা জানালেন পেজেশকিয়ান

‘দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না’

মিঠুন কে দেখতে হাসপাতালে দেব,আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেতা

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানবেন যেভাবে

আগামী মাস থেকে মহাসড়কের প্রতি ১০ কিলোমিটারে থাকবে সুসজ্জিত অ্যাম্বুলেন্স

তারেক রহমানকেও আয়নাঘরে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

উন্মুক্ত টেন্ডার ছাড়া জ্বালানি আমদানির অনুমোদন না দেয়ার আহ্বান ফুয়াদের

বোতল ছোড়ার ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান শিল্পী হাসান

১০

বোমা হামলার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১১

সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১০

১২