ঢেঁড়শ গাছ থেকে পাটের আঁশ

ছবি : সংগৃহীত।

ময়মনসিংহের গৌরীপুরে কৃষক আব্দুল মোতালিব ঢেঁড়শ গাছ থেকে পাটের মতো শক্ত ও সুন্দর আঁশ উৎপাদন করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি গৌরীপুর পৌর শহরের মৃত আব্দুল মান্নান (মুন্নাছ) এর পুত্র। এ বিষয়টি জানার জন্য দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় করছেন। ঢেঁড়শের আঁশের দৃঢ়তা ও উচ্চমানের কারণে কৃষকরা এখন এটিকে ব্যবহার ও বিক্রি করে অর্থনৈতিকভাবে বাড়তি লাভবান হতে পারছেন। এটি দেশের প্রথমবারের মতো ঢেঁড়শের আঁশ উৎপাদন ও ব্যবহারের শুরু।

আব্দুল মোতালিব জানান, তিনি একজন বর্গাচাষী। মাত্র এক শতাংশ জমিতে ১২০–১৩০টি ঢেঁড়শ গাছের বিজ বপন করেন। সেখানে প্রায় ৩৫ কেজি ঢেঁড়শ পাওয়া গেছে। ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতার কারণে কিছু গাছ মারা গেলে, তিনি প্রতিবেশী মফিজ উদ্দিনের পরামর্শে লম্বা ও পরিপুষ্ট ঢেঁড়শ গাছগুলোকে ৭ দিন পানিতে ডুবিয়ে রেখে ছাল ছাড়িয়ে রোদে শুকান, যা পাটের মতো আঁশ হিসেবে ব্যবহারযোগ্য।

তিনি আরও জানান, এখন তো দেখি ঢেঁড়শের আঁশ পাটের আঁশের চেয়েও সুন্দর হয়েছে। ৮-৯ফুট লম্বা হওয়ায় প্রত্যেকটি গাছে অনেক আঁশও পাওয়া গেছে। প্রায় সাড়ে ৩ কেটি পাট পেয়েছি। রশি বা পাটজাতীয় পণ্য তৈরিতেও ব্যবহার করা যায়। অনেক শক্তিশালী। এ আঁশের তৈরি রশি নিয়ে আমরা অনেকেই টানাটানি করেছি, ছেঁড়া যায়নি। ফলে পাটের আঁশের ন্যায় ঢেঁড়শের আঁশও বাজারজাত করা সম্ভব।

এ বিষয়ে স্থানীয় কৃষকরা বলেন, ঢেঁড়শ গাছের দীর্ঘতা এবং শক্তিশালী আঁশ দেখে তারা মুগ্ধ। ঢেঁড়শ খড়িও পাওয়া যাবে, যা জ্বালানি কাজে ব্যবহার করা যাবে। এতে ঢেঁড়শ সবজির পাশাপাশি নতুনভাবে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

উপসহকারী কৃষি অফিসার মো. উবায়েদ উল্লাহ নূরী যুগান্তরকে বলেন, আমি বিস্মৃত! প্রথমবার দেখলাম, জানলাম যে ঢেঁড়শ গাছ থেকে পাটের মতো আঁশ উৎপাদন করা হয়েছে। কৃষক আব্দুল মোতালিব স্বপ্রণোদিতভাবে এটি সফল করেছেন।

উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি জানান, ঢেঁড়শের আঁশ দিয়ে তৈরি দরিও দেখলাম অনেক শক্ত। এটি পাটের মতো ব্যবহারযোগ্য। হাইব্রিজ প্রজাতির ঢেঁড়শ গাছ ৮–১০ ফুট লম্বা হয় এবং ডালাপালা কম থাকে। এই প্রজাতির ঢেঁড়শ গাছ থেকে আঁশ উৎপাদন করে কৃষক নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। বিষয়টি নিয়ে আমরা নতুনভাবে কাজ শুরু করবো। সফল হলে কৃষক ঢেঁড়শ গাছ থেকে সবজির পাশাপাশি আঁশ ও ঢেঁড়শখড়িও পাবে, যা বহুমাত্রিকভাবে ব্যবহারযোগ্য এবং উপকারী হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২