রায়গঞ্জে তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি

সিরাজগঞ্জের রায়গঞ্জে তথ্য চাওয়ায় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রায়গঞ্জ সংবাদদাতা সোহেল রানাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন এক বিএনপি নেতা । এতে কর্মপরিবেশ ও নিরাপত্তাহীনতায় ভূগছেন ওই সাংবাদিক। এ ঘটনায় রায়গঞ্জ থানা ও নিমগাছী সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।  

অভিযোগ সূত্রে জানা যায়, রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুল্লাহ আল পাঠানের ছোট ভাই মমিন পাঠানের এলজিইডির প্রকল্পের আওতায় উপজেলার ধামাইনগর বাজার হইতে নিমগাছী কড়িতলা পর্যন্ত রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়ায় দৈনিক নয়াদিগন্তের সংবাদদাতা গত ৬ জানুয়ারী  এলজিইডি অফিসে গিয়ে রাস্তাটির কাজের তথ্য চান।

এতে ৭ জানুয়ারী রায়গঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রোম বাদশা ও পৌর যুবদলের আহ্বায়ক বোরহান উদ্দিন তার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। রোম বাদশা পৌর এলাকার মৃত ওয়ারেছ আলীর ছেলে ও বোরহান উদ্দিন পৌর এলাকার মৃত আবু সাইদের ছেলে।

এ ঘটনার জেরে গত ৯ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে অভিযুক্ত রোম বাদশা এবং বোরহান মিলে তাকে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেন।

এমতবস্থায় জীবনের নিরাপত্তাহীনতার কারণে ১২ জানুয়ারি রায়গঞ্জ থানা ও নিমগাছী সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে রায়গঞ্জে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সঙ্গে এমন ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবী জানান তারা। রোম বাদশার বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ আছে বলেও জানান সাংবাদিকরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

১০

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

১১

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

১২