জেমস ও আলী আজমতের কনসার্ট স্থগিত

ছবি: সংগৃহীত।

রাজধানীতে আয়োজিত হতে যাওয়া জনপ্রিয় রকস্টার জেমস ও পাকিস্তানের সুফি–রক তারকা আলী আজমতের যৌথ কনসার্ট হঠাৎ স্থগিত করা হয়েছে। ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই আয়োজনে পুলিশের অনুমতি না পাওয়ায় আয়োজনটি শেষ স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর কুর্মিটোলার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এ কনসার্টটি হওয়ার কথা ছিল।

আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন ফেসবুকে জরুরি ঘোষণা দিয়ে জানায়, ‘অনিবার্য কারণবশত আজকের শো স্থগিত করা হলো। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই কনসার্ট পুনরায় আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। নতুন তারিখ ও ভেন্যু সম্পর্কে শিগগিরই জানানো হবে।’

সূত্র থেকে জানা যায়, বিমানবন্দর কেপিআইভুক্ত এলাকা, কদিন আগেই সেখানে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে, তাই সবকিছু বিবেচনা করে এ মুহূর্তে কনসার্টের অনুমতি দেওয়া হয়নি। আয়োজকদের অন্য জায়গায় কনসার্ট আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে।

পাকিস্তানের ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমত ১৯৯১ সালে প্রথম অ্যালবাম ‘জুনুন’–এর মাধ্যমে পরিচিতি পান। পরে ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’সহ আরও বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ পায়। দীর্ঘদিন ব্যান্ডে থাকার পাশাপাশি তিনি বলিউডেও গেয়েছেন। অন্যদিকে বাংলাদেশের ব্যান্ডসংগীতের প্রতীকী নাম জেমস—দেশের সবচেয়ে জনপ্রিয় রক আইকন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১০

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

১১

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

১২