গামছা পেঁচিয়ে আত্মহত্যা চেষ্টা করা জবি শিক্ষার্থীর মৃত্যু

গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ সেশনের (১৪ ব্যাচ) শিক্ষার্থী মো. আহাদ হোসেন মারা গেছেন। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার তিনি মারা যান। বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক ড. মাশরিক হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গত সোমবার রাতে তিনি রাজধানীর নারিন্দা এলাকায় নিজ মেস গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে নেয় মেসের বন্ধুরা। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে রাত পৌনে ১১টার দিকে সেখান থেকে তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, মো. আহাদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিভাগটির মাস্টার্সের ছাত্র। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়।

তার সহপাঠী ও বিভাগের শিক্ষার্থীরা জানান, আহদের এমন মৃত্যুতে তারা স্তব্ধ। তারা আত্মহত্যার সঠিক কারণ জানেন না। 

তবে গত কয়েকদিন ধরে তিনি ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি এবং বিগত তিন দিন রাতে ঘুমাতে পারেননি। যা সোমবারে সকালে পরীক্ষা চলাকালীন সময়ে নিজ বিভাগের শিক্ষক ড. মাশরিক হাসানকে জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১০

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১১

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

১২