ভূয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার দায়িত্ব সবার: উপদেষ্টা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম (বীরপ্রতীক) বলেছেন, যুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধা তালিকায় আছেন, তাদের চিহ্নিত করার দায়িত্ব সবার। যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন।

রোববার (০১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।  

এসময় উপদেষ্টা বলেন, জাতির মধ্যে প্রচণ্ড ঐক্যের আবহ সৃষ্টি হয়েছে। সবাই ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধভাবেই দেশ সংস্কার থেকে নির্বাচন- সবটাই সম্পন্ন করা হবে। এটাই এ সরকারের দৃঢ় প্রতিজ্ঞা। কাউকে বিচ্ছিন্ন রেখে নয়, সবাইকে সঙ্গে নিয়েই সিদ্ধান্তগুলো নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা।  

তিনি আরও বলেন, সংস্কারের বিষয়ে যে কমিশন রয়েছে, তারা রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে নির্বাচনের ব্যবস্থা করবে সরকার।  

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ শাহরিয়ার মুক্তারসহ প্রমূখ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২