স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর নির্দেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগের সব প্রতিষ্ঠানে আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ফেস রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট ও ক্লাউডভিত্তিক অনলাইন ড্যাশবোর্ড সমৃদ্ধ ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব সিটি কর্পোরেশনের প্রশাসক, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। 

নতুন এ সিদ্ধান্তে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা করছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব কর্মকর্তা-কর্মচারীর আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নতুন এ হাজিরা ব্যবস্থায় ফেস রিকগনিশন ও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি শনাক্ত করা হবে। পাশাপাশি ক্লাউডভিত্তিক অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে হাজিরার তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা যাবে। 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

১

মাচাদোর পর এবার কার হাতে যাচ্ছে নোবেল

২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

৩

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

৪

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

৫

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৬

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৭

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৮

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৯

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১০

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

১১

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

১২