সীমান্তে ভারতের কাটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের নবগঠিত বিজেপি সরকারের একটি সিদ্ধান্ত। অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত সুরক্ষার যুক্তিতে বাংলাদেশ লাগোয়া এলাকায় বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতে নিজের প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। 

সোমবার (১১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

‘ভারত–বাংলাদেশ সীমান্তে নতুন করে কাটাতারের জন্য জমি বরাদ্দ ও বিভেদের দেয়াল নির্মাণের সাম্প্রতিক উদ্যোগ শুধু দুই দেশের সম্পর্ক নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়েই নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

সীমান্ত কখনো কেবল মানচিত্রের রেখা নয়; এটি মানুষের জীবন, মানবাধিকার, পারিবারিক বন্ধন, অর্থনৈতিক বাস্তবতা ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। অথচ দুঃখজনকভাবে এই সীমান্তেই বছরের পর বছর নিরস্ত্র বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা মানবিক বিবেককে নাড়া দিয়ে যাচ্ছে।

আমরা বিশ্বাস করি, সভ্য বিশ্বে সীমান্ত ব্যবস্থাপনা ভয়, গুলি ও বিভেদের দেয়াল দিয়ে নয়; পারস্পরিক সম্মান, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল কূটনীতির মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবিক নীতিমালার আলোকে প্রতিটি মানুষের জীবন ও মর্যাদা সমানভাবে সুরক্ষিত হওয়া জরুরি।

বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক শত বছরের ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও মানবিক সংযোগের ওপর দাঁড়িয়ে আছে। তাই এমন কোনো পদক্ষেপ কাম্য নয়, যা দুই দেশের জনগণের মধ্যে অবিশ্বাস, দূরত্ব ও অস্থিতিশীলতার পরিবেশ তৈরি করে।

আমরা বাংলাদেশ সরকারের প্রতি জোরালো আহ্বান জানাই—সীমান্ত হত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং সাম্প্রতিক সীমান্তে বিভেদের অবকাঠামো নির্মাণের বিষয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ, আন্তর্জাতিক মহলে বিষয়টি শক্তভাবে উপস্থাপন এবং দেশের সার্বভৌম স্বার্থ ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FMunasabduh%2Fposts%2Fpfbid032w3nrCDcunhhVUB69LLtjSW8cJXghGfqV6GiYZozYnFAAbq9bFeoNPcaX846Tb9cl&show_text=true&width=500" width="500" height="297" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

আজ দক্ষিণ এশিয়ার প্রয়োজন সংঘাত নয়, সংহতি; দেয়াল নয়, সহযোগিতা; ভয় নয়, আস্থা। মানবাধিকার, জনগণের মর্যাদা, ন্যায়ভিত্তিক কূটনীতি ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই গড়ে উঠতে পারে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনে দেশে এলো ১২৮ কোটি ডলার রেমিট্যান্স

ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

সীমান্তে ভারতের কাটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের বিষয়ে তদন্ত কমিটি হবে: তথ্য উপদেষ্টা

শিক্ষকদের ১৩ মে’র মধ্যে পাঠাতে হবে এমপিও ও উৎসব ভাতার বিল

‘ভণ্ড হুজুর’ বলে কাকে ইঙ্গিত করলেন মারিয়া মিম

শিক্ষা কারিকুলাম নতুন করে সাজানো সময়ের দাবি: প্রধানমন্ত্রী

হামের টিকার সংকট নিয়ে রাষ্ট্রীয়-আন্তর্জাতিক তদন্ত হবে

দুবার গিয়েও টিকা মেলেনি, এখন সব আছে, নেই শুধু মালিহা

১০

ইসরায়েলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়

১১

বায়ুদূষণের তালিকায় বিশ্বে প্রথম ঢাকা, বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

১২