বাংলাদেশ সীমান্তে অ্যান্টি-ড্রোন মোতায়েন করছে ভারত

ছবি সংগৃহীত

ভারত বাংলাদেশের সীমান্তে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে, সীমান্তের অন্য পাশে থাকা ড্রোনের মাধ্যমে বাড়তে থাকা নিরাপত্তা হুমকি মোকাবিলার জন্য তারা ব্যাপকভাবে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েন করবে। 

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এবং বাংলাদেশের সীমান্তে অ্যান্টি-ড্রোন ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। সীমান্তের অপর পাশ থেকে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) ব্যবহারের মাধ্যমে ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে ভারত নিজেদের সীমানা নিরাপদ করতে এই পদক্ষেপ নিয়েছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনাদের প্রশিক্ষণ শিবিরে দেয়া এক ভাষণে ড্রোন হুমকি মোকাবিলার জন্য ভারত সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন।

তিনি বলেন, “পাকিস্তান এবং বাংলাদেশের সীমান্তে সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণের জন্য সমন্বিত ব্যবস্থাপনা ব্যবস্থা বাস্তবায়ন করবে ভারত। মানববিহীন আকাশযানের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করতে ভারতীয় সীমান্তে বিস্তৃত অ্যান্টি-ড্রোন ইউনিট স্থাপন করা হবে।”

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২