মসজিদেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত

ছবি সংগৃহিত।

পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩৫ জন। মধ্যরাতের এই হামলায় পাকিস্তানের মসজিদকেও লক্ষ্যবস্তু করে নয়াদিল্লি।

এ ছাড়া পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ বলেছেন, মুরিদকেতে মুজাফফরাবাদ শহরে আরেকটি মসজিদে হামলা হয়েছে।

বুধবার (৭ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, ভারতীয় বাহিনী কোটলিতে মসজিদ-ই-আব্বাস নামে একটি মসজিদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে ১৬ বছর বয়সী এক কিশোরী এবং ১৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।

রয়টার্স বলেছে, মুজাফ্ফরাবাদে এই হামলায় বিলাল মসজিদ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে এর মিনার। মুজাফ্ফরাবাদের ডেপুটি কমিশনার মুদাচ্ছের ফারুক বলেছেন, মসজিদটিতে হামলায় একজন নিহত হয়েছেন।

পাকিস্তান কর্তৃপক্ষ বলছে, ভারত পাকিস্তানের ছয়টি স্থানে ২৪টি হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে দুইজন বেসামরিক নাগরিক।

এদিকে ভারতের সশস্ত্র হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তানও। এতে নিহত হয়েছে তিন ভারতীয় নাগরিক। এছাড়া আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। এ পর্যন্ত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবির পাশাপাশি ভারতের একটি ড্রোন ও ব্রিগেড সদর দপ্তর ধ্বংসের দাবিও করেছে দেশটি। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী রাজ্যে থাকা বিমানবন্দরগুলো বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২