আমদানি শুল্ক কমল ৬০ শতাংশ, স্মার্টফোনের দাম কত কমবে

ছবি: সংগৃহীত

দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা। এই ব্যয় সর্বনিম্ন পর্যায়ে আনতে ক্যাশলেস লেনদেন ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ডিজিটাল নিরাপত্তার ওপরও ব্যাপকভাবে জোর দিচ্ছে সরকার।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আমদানিকৃত মোবাইল ফোনের কাস্টমস ডিউটি বর্তমানের ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। 

এই সিদ্ধান্তের ফলে বাজারে আমদানিকৃত প্রতিটি মোবাইল ফোনের দাম উল্লেখযোগ্য হারে কমে আসবে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন যে, সরকারের এই জনবান্ধব উদ্যোগের ফলে দেশের নাগরিকরা আরও সুলভে ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ পাবেন।

এনবিআরের হিসাব অনুযায়ী, নতুন শুল্ক কাঠামোর ফলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি আমদানিকৃত স্মার্টফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে।

মূলত আমদানিতে কাস্টমস ডিউটি কমানোর ফলে সামগ্রিকভাবে আমদানি পর্যায়ে শুল্কের বোঝা ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। এর ফলে বৈধ পথে মোবাইল ফোন আমদানিতে ব্যবসায়ীরা উৎসাহিত হবেন এবং বাজারে অবৈধভাবে আসা হ্যান্ডসেটের পরিমাণও কমে আসবে বলে আশা করছে সরকার।

আমদানিকৃত ফোনের পাশাপাশি দেশীয় মোবাইল সংযোজন শিল্পকেও সুরক্ষার আওতায় রাখা হয়েছে এই প্রজ্ঞাপনে। এনবিআর জানিয়েছে, শুল্ক কমানোর কারণে দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে অসম প্রতিযোগিতার মুখে না পড়ে, সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনের কাঁচামাল বা উপকরণ আমদানিতেও কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

এতে দেশীয় শিল্পের উপকরণ আমদানি শুল্ক প্রায় ৫০ শতাংশ কমেছে। এর ফলে দেশে সংযোজিত ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক দেড় হাজার টাকা কমবে বলে এনবিআর ধারণা করছে।

জাতীয় রাজস্ব বোর্ড তাদের বিবৃতিতে আরও উল্লেখ করেছে যে, মোবাইল ফোন আমদানি ও উৎপাদন পর্যায়ে এই বড় ধরনের শুল্ক সুবিধা দেওয়ার মূল উদ্দেশ্য হলো ডিজিটাল প্রযুক্তির প্রসার ত্বরান্বিত করা। 

সরকার মনে করে, মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকলে শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যে ইন্টারনেট ব্যবহারের হার আরও বাড়বে। সাধারণ জনগণের জীবনমান উন্নয়নের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের কর ও শুল্ক ছাড় সংক্রান্ত উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে এনবিআর।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২