সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

ছবি: সংগৃহীত

কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠন যুবদলের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বুধবার (৮ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে সমসাময়িক রাজনীতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মুন্না বলেন, ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে না পারে, সে জন্য যুবদল কঠোর সাংগঠনিক নীতি গ্রহণ করেছে। তিনি জানান, সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারা দেশে প্রায় ৩০০ নেতাকর্মীকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, সংগঠনের সুনাম ও আদর্শ রক্ষায় যুবদল স্বপ্রণোদিত হয়ে অনেকের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলাও দায়ের করেছে। পাশাপাশি আলোচিত বিভিন্ন ঘটনায় দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে মুন্না দাবি করেন, জুলাই আন্দোলনে যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন।

সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতপার্থক্য প্রসঙ্গে যুবদল সভাপতি বলেন, গণতন্ত্রের সৌন্দর্যই হলো কথা বলার সুযোগ থাকা। ১০টি সাংগঠনিক জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে মতভিন্নতা থাকতেই পারে।

তিনি বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে পেশাদারিত্ব ও নৈতিকতা থাকতে হবে। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সিন্ডিকেট নিউজের বিরুদ্ধে সোচ্চার হোন, যারা সাংবাদিকতাকে কলুষিত করছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা ইরানের

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

১০

শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু

১১

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

১২