মিথিলাকে টেনে নামালে আমরা কেউই ওপরে উঠি না : মাহি

ছবি: সংগৃহীত।

থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। বৈশ্বিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে যখন প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই পুরনো একটি ভিডিও নিয়ে সামাজিকমাধ্যমে তীব্র বিতর্কের মুখে পড়েছেন এই মডেল ও অভিনেত্রী।

সম্প্রতি পুরনো সেই বিতর্কিত ‘ওয়াশরুম ভিডিও’ প্রসঙ্গে লাইভে এসে মুখ খুলেছেন মিথিলা। নেটিজেনদের ক্রমাগত নেতিবাচক প্রচারণায় তিনি রীতিমতো বিব্রত।

লাইভে এসে মিথিলা স্বীকার করেন যে, ঘটনাটি প্রায় সাত থেকে আট বছর পুরনো। সেই সময় তার সঙ্গে ছিলেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি।

বিতর্ক আর সমালোচনার মুখে বন্ধু মিথিলার পাশে দাঁড়ালেন অভিনেত্রী সামিরা খান মাহি। মিথিলাকে টেনে নামানোর এই প্রবণতাকে সমালোচনা করে তিনি এক ভিডিও বার্তা শেয়ার করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মাহি লেখেন, ‘যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, তাকে ছোট করলে দেশটাই ছোট হয়।’

এরপর মিথিলাকে সমর্থন জানিয়ে অভিনেত্রী আরো বলেন, ‘তানজিয়া জামান মিথিলাকে টেনে নামালে আমরা কেউই ওপরে উঠি না। দেশকে ভালোবেসে যে লড়ে, তাকে সমর্থন করাই আমাদের শক্তি।’

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

১০

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১১

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১২