ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি : আরিফিন শুভ

ছবি: সংগৃহীত।

সম্প্রতি মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানির সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নেন আরিফিন শুভ। সেখানে বক্তব্য দেওয়ার সময় তিনি নিজের অতীতের কথা স্মরণ করে বলেন, তিনি এক সময় প্রোডাকশনে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। মজার ছলেই বলেন, তিনি প্রোডাকশনের ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছেন।

চিত্রনায়ক আরিফিন শুভ এখন দেশের প্রতিষ্ঠিত অভিনেতা। তবে এই অভিনেতার ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। তবে এর আগেও তিনি পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছিলেন।

সম্প্রতি মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানির সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নেন আরিফিন শুভ। সেখানে বক্তব্য দেওয়ার সময় তিনি নিজের অতীতের কথা স্মরণ করে বলেন, তিনি এক সময় প্রোডাকশনে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন।

মজা করেই জানালেন, তিনি প্রোডাকশনের ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছেন।

আরিফিন বলেন, ‘এক সময় আমি প্রোডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করতাম। মানে এই এদিকে আয়, এই পানি দে, এই আর্টিস্টের স্যান্ডেল মোছ- এটা করতাম। ওটা একটা বিজ্ঞাপনের কাজ ছিল।

সেই বিজ্ঞাপনে ডন ছিলেন মডেল আর আমি ছিলাম ছাগলের তিন নাম্বার বাচ্চা। কিন্তু লাইফের সাইকেল যে রকম. আমার স্বপ্নটা বড় ছিল—তাই আজ আমি নায়ক হয়েছি।’

মডেল দিয়ে ক্যারিয়ার শুরু করা আরিফিন শুভ নাটক দিয়ে জনপ্রিয়তা পান। ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শুভ। এরপর অসংখ্য ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২