ঘুষের টাকা ফেরত পেতে বিএডিসি অফিসে মানববন্ধন

ঘুষের টাকা ফেরত পেতে বিএডিসি অফিসের সামনে মানববন্ধন করেন কৃষকরা।

উল্লাপাড়ায় ঘুষের টাকা ফেরত পেতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অফিসের সামনে মানববন্ধন করেছেন কয়েকজন ভুক্তভোগী কৃষক। রবিবার সকাল দশটার দিকে উপজেলা বিএডিসি জোন অফিসের সামনে মানববন্ধন করেন আতিক, ভাষা, মাসুদ, মজিদ, মোহাম্মাদ আলীসহ ভুক্তভোগী কৃষক।

জানা গেছে, উল্লাপাড়া বিএডিসি অফিসের নৈশ প্রহরী আলমাছ হোসেন অফিসে আসা সেবাগ্রহিতাদের সেচ লাইসেন্স ও অন্যান্য সুবিধা প্রদান করিয়ে দেয়ার কথা বলে ৮ জন কৃষকের কাছ থেকে ৭ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। টাকা দেয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও কৃষকরা প্রতিকার না পেয়ে আলমাছ হোসেনের কাছে টাকা ফেরত চাইলে সে কালক্ষেপন করে এবং তাদের সাথে উগ্র আচরণ করে। এঘটনায় ভুক্তভোগীরা এর আগে উপজেলা বিএডিসি’র সহকারী প্রকৌশলী জাহিদ হাসান ও পরবর্তীতে শাহী আমিনের কাছে মৌখিক ও লিখিত ভাবে বিষয়টি জানান। কর্মকর্তারা তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করা এবং টাকা ফেরতের বিয়ষে কোন সিদ্ধান্ত না নিলে কৃষকরা মানববন্ধন করেন। তারা দ্রæত টাকা ফেরত ও নৈশপ্রহরী আলমাছ হোসেনের শাস্তি দাবি করেন।

মানববন্ধনে ভুক্তভোগী কৃষকরা বলেন, নৈশ প্রহরী আলমাছ হোসেন সেচ লাইসেন্স পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে আমাদের থেকে ঘুষ নেন। আমরা তাকে টাকা দেয়ার কিছুদিন পর জানতে পারি সে প্রতারক। এরপর আমরা তার কাছে টাকা ফেরত চাইলে সে আমাদের সাথে দুর্ব্যবহার করে। আমরা এ বিষয়ে একাধিকবার বিএডিসি কর্মকর্তাদের দ্বারস্থ হয়েছি, তারা শুধু আশ্বাস দেয় কিন্তু তার বিরুদ্ধ কোন ব্যবস্থা নেন না। আমরা টাকা ফেরত সহ আলমাছ হোসেনের শাস্তি দাবি করছি।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ ভিডিও বার্তা মোদির

একদিনে ঢুকে পড়ল ৫০ হাজার মানুষ, নিহত বেড়ে ১৮

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জনকে উদ্ধার

সরিষার মধ্যে ভূত আছে, তাড়াতে পারবে না এই সরকার: বিরোধীদলীয় নেতা

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

ফেনী সীমান্তে বিজিবির যৌথ অভিযান, ইয়াবা উদ্ধার

রাজধানীর ইমারত বিধিমালা পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

তীব্র গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তি

১০

গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১১

দেশের বাজারে বাড়ল স্বর্ণের গহনার দাম

১২