কত টাকা পেল চ্যাম্পিয়ন ভারত, বাংলাদেশের ঘরে এলো কত

ছবি সংগৃহিত।

অবশেষে অপেক্ষার প্রহর শেষে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। দীর্ঘ এক যুগ পর শিরোপার স্বাদ পেল দলটি।

রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিতহ ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। টানা তিনবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল দলটি। সবমিলিয়ে টুর্নামেন্টে ভারতের এটি তৃতীয় শিরোপা।

টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের পাশাপাশি চ্যাম্পিয়ন হিসেবে মোটা অঙ্কের প্রাইজমানি পেয়েছে ভারত। মিনি বিশ্বকাপখ্যাত চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়নরা পেয়েছে ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা (বাজার অনুযায়ী ডলারপ্রতি ১২২ টাকা ধরে)। রানার্সআপ হওয়া কিউইরা পেয়েছে ১১ লাখ ২০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আগেই জানিয়েছিল, এবার বাড়বে প্রাইজমানির পরিমাণ। এবারের আগে সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে। ৮ বছর পরের আসরে আইসিসি প্রাইজমানি বাড়িয়েছে ৫৩ শতাংশ।

সেমিফাইনাল থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ হওয়া দল পেয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। ১ লাখ ৪০ হাজার ডলার করে প্রাইজমানি উঠেছে সপ্তম ও অষ্টম হওয়া দলের হাতে। এছাড়া, অংশগ্রহণের জন্য ৮ দলের প্রত্যেককে দেয়া হয়েছে ১ লাখ ২৫ হাজার ডলার করে।

আর্থিক দিক বিবেচনায় এবারের চ্যাম্পিয়নস ট্রফিটা খারাপ যায়নি বাংলাদেশের। তিন ম্যাচে ২ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নাজমুল শান্তর দল। অংশগ্রহন ফি এর পাশাপাশি জয় ছাড়াই আরও আড়াই কোটি টাকা পেয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। আর পুরো টুর্নামেন্টে প্রাইজমানি হিসেবে বাংলাদেশ পেয়েছে প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক কার্যক্রমে কারিগরি ত্রুটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : এনপিসিবিএল

৮০ দিন পর চালু হলো চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

১০

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১১

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

১২