কোলন ক্যানসার শুরুটা কেমন, সতর্ক করলেন বিশেষজ্ঞ

ছবি : সংগৃহীত।

কোলন ক্যানসারকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, এই রোগ শরীরের ভেতরে দীর্ঘদিন ধরে নিঃশব্দে বৃদ্ধি পায় কোনও বড় লক্ষণ ছাড়াই। তাই অনেকেই জানেন না অন্ত্রের ভেতরে ক্যানসার কীভাবে শুরু হয় কিংবা দেখতে কেমন হয়। 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. জোসেফ সালহাব তার সাম্প্রতিক এক পোস্টে দেখিয়েছেন, কীভাবে একদম ছোট পলিপ ধীরে ধীরে বিপজ্জনক টিউমারে পরিণত হয় এবং কোনও প্রাথমিক লক্ষণগুলো কখনোই উপেক্ষা করা উচিত নয়। 

সুস্থ কোলন দেখতে কেমন: ডা. সালহাব প্রথমেই একটি সুস্থ কোলনের ছবি দেখান। তিনি বলেন, স্বাভাবিক কোলন সমান রঙের হয়, ভেতরের দেয়াল মসৃণ, কোথাও অস্বাভাবিক বৃদ্ধি বা প্রদাহ থাকে না। কিন্তু ক্যানসার এভাবে হঠাৎ গজিয়ে ওঠে না। এর সূচনা ঘটে ছোট ছোট পলিপ দিয়ে। 

অধিকাংশ কোলন ক্যানসারই একসময় ছোট, নিরীহ পলিপ থেকে শুরু হয়। এগুলো প্রথমে খুব ছোট হয়, কিন্তু সময়ের সঙ্গে বাড়তে থাকে। 

যেসব সমস্যা দেখা দেয়: বছরের পর বছর পলিপ বড় হতে থাকে। তখন এটি অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে। ডা. সালহাব জানান, পেটব্যথা, রক্তপাত, কোষ্ঠকাঠিন্য বা হঠাৎ বারবার পায়খানা হওয়া এসবই বড় হয়ে যাওয়া পলিপের কারণে হতে পারে। কারণ এতে মলের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং কোলন ঠিকমতো খালি হতে পারে না।

অনেকেই মনে করেন ক্যানসার মানেই মনে হয় সব শেষ। এমনকি কোলন ক্যানসার হলেও মনে হয় চিকিৎসার সুযোগ নেই। এ প্রসঙ্গে  ডা. সালহাব জানান  ছোট অবস্থায় ধরা পড়লে এই ক্যানসার শতভাব নিরাময়যোগ্য। 

তিনি বলেন, যখন এটি ছোট ও সরানো যায়, তখনই এটি সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। সরিয়ে ফেললে আর কখনোই এটি ক্যানসারে পরিণত হবে না। কোলনোস্কপির সময়ই বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা এসব পলিপ অপসারণ করতে পারেন। বিশেষ যন্ত্র দিয়ে কেটে পলিপ সরানোর পর ক্ষতস্থান বন্ধ করে দেয়া হয় এবং কোলন আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যায়।

কোলন ক্যানসার শুরু হয় অত্যন্ত সাধারণ ও ছোট পরিবর্তন দিয়ে যা বাহ্যিক কোনও লক্ষণ ছাড়াই বছরের পর বছর বাড়তে থাকে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, পঞ্চাশের পর নিয়মিত কোলনোস্কপি, পরিবারের কারো কোলন ক্যানসারের ইতিহাস থাকলে আরও আগে পরীক্ষা, এবং শরীরের ছোট পরিবর্তনগুলোকেও গুরুত্ব দেয়া জরুরি। কারণ, সময়মতো ধরা পড়লে কোলন ক্যানসার সম্পূর্ণ প্রতিরোধযোগ্য।

সূত্র: হিন্দুস্তান টাইমস 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২