অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল এবং আশপাশের বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে পৌর শহরে অবস্থিত এই সিনেমা হলে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, সিনেমা হল ঘেঁষে থাকা একটি এলপিজি সিলিন্ডার গ্যাসের গোডাউন, ডেকোরেশনের দোকান ও ব্যবহৃত কাপড়ের দোকানসহ আনুমানিক ১৫ থেকে ২০টি দোকান আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, এলপিজি সিলিন্ডারের গোডাউন থেকেই এ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

প্রসঙ্গত, ঝলমল সিনেমা হলটি মূলত একটি পুরাতন জমিদার বাড়িতে এতদিন পরিচালিত হয়ে আসছিল। দুর্ঘটনায় ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

১

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

২

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৩

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৪

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৫

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৬

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৭

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৮

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

৯

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১০

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১১

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

১২