২ রানে ৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড

ছবি: সংগৃহীত।

মিতব্যয়ী বোলিংয়ে রেকর্ড গড়েছেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান উপ-আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচে মালির বিপক্ষে ২ দশমিক ৪ ওভারে ২ রানে ৬ উইকেট শিকার করেন তিনি।

এতে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৬ বা এর বেশি উইকেট নেয়া বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ে মাইলফলক তৈরি করেন নাবিল। ক্রিকেটের এই সংস্করণে বতসোয়ানার হয়ে ৬ উইকেট পাওয়া প্রথম বোলার তিনি।

মালির ইনিংসে ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন নাবিল। মেডেন নিয়ে শুরু করা এই পেসার অষ্টম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসার আগেই মালির স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৮ রান। অষ্টম ওভারে প্রথম বলে উইকেট শিকারেরর পর ধস নামান মালির ব্যাটিংয়ে। ওই ওভারে আরও দুটি উইকেট নেওয়ার পর দশম ওভারে আরও ৩ উইকেট নিয়ে মালির ইনিংসের সমাপ্তি টানেন নাবিল।

এর আগে, এ রেকর্ডটি ছিল সিঙ্গাপুরের হার্শা ভারদ্বাজের। ২০২৪ সালে, মঙ্গোলিয়ার বিপক্ষে চার ওভারে ৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই লেগ স্পিনার।

২০১৯ সালে বতসোয়ানার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক নাবিলের। সে বছর দেশের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলার পথে ১টি উইকেট নেন। সাত বছর পর গত শনিবার বতসোয়ানার হয়ে মাঠে নেমে নেন ২ উইকেট। অর্থাৎ, প্রথম তিনটি ম্যাচে নাবিলের উইকেট ছিল ৩টি। কিন্তু পরের ম্যাচেই বতসোয়ানার টি-টুয়েন্টি ইতিহাসে প্রথম বোলার হিসেবে নিলেন ৬ উইকেট।

উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ডের তালিকায় নাবিলের অবস্থান এখন চার নম্বরে। ৭ রানে ৮ উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন ভুটানের সোনম ইয়েশে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২