ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

ছবি সংগৃহিত।

শত কোটি ডলারের ফেডারেল তহবিল জব্দ করায় প্রতিষ্ঠানের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি ফেডারেল মামলা দায়ের করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। 

সোমবার (২১ এপ্রিল) এই মামলা দায়ের করা হয়েছে বলে একটি কমিউনিটি বার্তায় জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সভাপতি অ্যালান গার্বার। খবর আল জাজিরার।

বিবৃতিতে তিনি বলেন, গত সপ্তাহে হার্ভার্ড ট্রাম্প প্রশাসনের অবৈধ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর ফেডারেল সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপের অংশ হিসেবে ২.২ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত করা হয়েছে। যেটি বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় ক্ষতি।

তিনি আরও বলেন, সরকারের তহবিল হ্রাসের কারণে, গবেষণা ঝুঁকির মধ্যে রয়েছে, যার মধ্যে রয়েছে শিশুদের ক্যান্সার, সংক্রামক রোগের প্রাদুর্ভাব এবং আহত সেনাদের ব্যথা উপশম করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এক সপ্তাহেরও বেশি সময় ধরে মুখোমুখি লড়াইয়ে লিপ্ত রয়েছে।

জানা গেছে, ম্যাসাচুসেটসের ফেডারেল জেলা আদালতে দায়ের করা মামলাটিতে প্রশাসনের বিরুদ্ধে প্রথম সংশোধনী এবং অন্যান্য ফেডারেল আইন ও প্রবিধান লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে। 

৫১ পৃষ্ঠার অভিযোগটি ম্যাসাচুসেটসের একজন ফেডারেল বিচারককে রাষ্ট্রপতির "স্থির আদেশ"কে অসাংবিধানিক ঘোষণা করতে এবং সরকারকে ফেডারেল তহবিল সংক্রান্ত স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ দিতে বলে।

হার্ভার্ডের মামলায় উল্লিখিত মার্কিন সরকারি সংস্থাগুলোর মধ্যে রয়েছে শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, বিচার বিভাগ, জ্বালানি বিভাগ এবং জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক সপ্তাহেরও বেশি সময় ধরে লড়াই চলছে। 

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দাবি, অ্যাকাডেমিক কর্মসূচির ওপর সরকারের নিয়ন্ত্রণের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়, তার জন্য চাপ সৃষ্টির করার অংশ হিসেবে ওই তহবিল বন্ধ করে দেওয়া হয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২